
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে নকল সিগারেটসহ মোঃ আশিক(২০) নামে একজনকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (১০-০৭-২০২৫) গাজীপুরের কোনাবাড়ী এলাকার জমিদারের ইটাখোলা সংলগ্ন বট তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশিক(২০) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার নলসুন্দা গ্রামের রেজাউল করিমের ছেলে।
সে বর্তমানে কোনাবাড়ী দরুন এলাকায় সামসুল মেম্বারের বাড়ীর ভাড়াটিয়া। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায় বৃহস্পতিবার বিকাল পৌনে ৪ টায় মাদক দ্রব্য অভিযান পরিচালনা করা কালে গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী থানাধীন জমিদার ইটাখোলা সংলগ্ন বটতলার আসামীর বসতবাড়ীর সামনের গলি রাস্তার ওপর বেপারী চালিত ওঠো ভ্যানের ভিতরে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের কথিত নকল ভেজাল সিগারেট কালো হাজারী করার ও বিক্রয়ের জন্য অবস্থান করছিলো। এমতাবস্থায় এস আই কামরুল হাসান এবং অজয় চন্দ্র রায়সহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে।
এ সময় অবৈধ আনুমানিক ১০লক্ষ টাকা মূল্যের নকল সিগারেট এবং ৫৫০১০ টাকা উদ্ধার করে পুলিশ।একটা ব্যাটারী চালিত ওটোভ্যান জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন জানান।
এ সময় তিনি জানান, আসামীকে দুপুর ১২ টায় আদালতে প্রেরণ করা হয়েছে। জুলফিকার আলী জুয়েল, চ্যানেল 21 কোনাবাড়ী গাজীপুর।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page