
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা সদরের উত্তর গিদারী (হাজারীপাড়া) গ্রামে বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া কে কেন্দ্র করে তর্কের জেরে কনের জ্যাঠা ছায়দার আলী নিহত হয়েছে । গত ২৩ শে জুন ভোর রাত্রী আনুমানিক ২ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঘাগোয়া ইউনিয়নের উত্তর ঘাগোয়া (ঠেংগামারা) গ্রামের গোলজার মিয়ার ছেলে রাসেল মিয়া (২৩) এর সাথে পাশের গিদারী ইউনিয়নে হাজারিপাড়া গ্রামের মোঃ হায়দার আলীর মেয়ে শিখা আক্তারের পারিবারিক ভাবে বিয়ে হয়। কনের বাড়িতে ৪০ জন আসার কথা থাকলেও আসে ১২০ জন। পরে ওই বিয়ের অনুষ্ঠানে ছেলে পক্ষ মাংস কম পাওয়ায় মোছাঃ মনোয়ারা বেগম তার মাংস সহ ভাতের প্লেট কনের জ্যাঠা মোঃ ছাইদারের মুখে ছুড়ে মারে। এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বর রাসেল ও তার পিতা গোলজার মিয়া সহ সাথে থাকা লোকজন ক্ষিপ্ত হয়ে কনের জ্যাঠা ছাইদার আলীর ওপর আক্রমণ চালিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এ সময় কনের ভাই আল আমিন, আসিফ, মামা মিঠু, সহ বেশ কয়েকজন বাধা দিতে গেলে তাদের কেও এলোপাতাড়ি মারপিট করা হয় সেই সাথে অনুষ্ঠানের জন্য ভাড়া করা চেয়ার সহ যাবতীয় জিনিসপত্র ভাংচুর করা হয়। তাদের আত্নচিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে এবং গুরুতরো আহত কনের জ্যাঠা ছায়দার আলী কে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠায়। আহত ছায়দার আলীর অবস্থা আশংকাজনক হলে তাকে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে অসুস্থ অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
পরে স্থানীয় একটি কুচক্রী মহলের চাপের কারনে লাশ ময়না তদন্ত না করে দ্রুত দাফন করে তার পরিবারের সদস্যগন। পরবর্তীতে লাশটি ময়নাতদন্ত করে অপরাধীদের বিচারের দাবিতে গাইবান্ধা সদর থানায় অভিযোগ করে।
এ বিষয়ে পুলিশ জানায় লাশটি ময়না তদন্ত করলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page