
ধামইরহাট প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের ভাতগ্রাম (ডাঙ্গাপাড়া) গ্রামের আব্দুল মজিদের ছেলে জাহিদ হাসান সুমন(২৭) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে ধামইরহাট থানা পুলিশ।
শনিবার ভোর রাতে জাহিদ হাসান সুমন নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্ম/হত্যা করেছে বলে জানা যায়।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর।
স্থানীয়রা বলেন, জাহিদ হাসান সুমন, একজন কাপড় ব্যবসায়ী, তার একাধিক স্ত্রী রয়েছে এবং তিনি মাদক সেবন করত, মানসিক চাপে হয়তবা তিনি আত্মহত্যা করেছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমাম জাফর বলেন, শুক্রবার রাতে নিজ বাড়িতে ফেরেন জাহিদ হাসান সুমন। রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে আমাদের কাছে খবর দেয় মৃত জাহিদ হাসান সুমনের বাবা।
তিনি আরও বলেন, তিনি মাদকাসক্ত ছিলেন, হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তার পরিবার। মৃতের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাস উদ্ধার করি। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page