
জুলফিকার আলী জুয়েল :
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন গ্ৰীণল্যান্ড গার্মেন্টস লিঃ একজন শ্রমিকের মৃত্যু ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কারখানার শ্রমিকরা যানান কতৃপক্ষের নির্দেশে হত্যা করা হয়েছে।
হত্যাকাণ্ডের শিকার হয়া ব্যক্তির নাম হৃদয়। সে উক্ত গার্মেন্টসের ড্রাইং সেকশনে কর্মরত একজন শ্রমিক।
শ্রমিকরা আরো জানান গতকাল রাত আনুমানিক ২:০০ টার সময় ঘটনাটি ঘটে এবং আজ সকাল ১১:০০ টার সময় অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে যাওয়া হয় এবং লাশ নেয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সিকিউরিটি ইনচার্জ এর অফিসের পাশে সিঁড়ির নিচে লাশটি রাখা হয়েছিল। শ্রমিকরা যখন সিকিউরিটি ইনচার্জ এর রুমে প্রবেশ করে কথা বলার চেষ্টা করে তখন
ইনচার্জ এবং গার্ড তাদের সিকিউরিটি ইনচার্জের রুম থেকে বের করে দেয়। অপর পাশের বিল্ডিং থেকে কয়েকজন শ্রমিক দেখতে পায় নিহত শ্রমিকের মৃতদেহ অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। অ্যাম্বুলেন্সে লাশটিকে তোলার পূর্ব মুহূর্ত পর্যন্ত বিভিন্ন ফেব্রিক্স দ্বারা পেচিয়ে রাখা হয়। শ্রমিকদের ভাষ্যমতে যে স্থানটিতে লাশটিকে রাখা হয় ঔ স্থানটি রক্তমাখা ছিল।
ঘটনাটি সম্পর্কে যখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অবগত হয় তখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গ্ৰীনল্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেডে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page