
মোঃ আবদুল্লাহ-বুড়িচং প্রতিনিধি :
২৭ জুন শুক্রবার সকালে ইসলামী ছাত্রশিবির বুডিচং উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মোঃ ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমান। উপজেলা সেক্রেটারি এহসানুল হক শিহাবের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরে জেলা সভাপতি মোঃ সানাউল্লাহ রাসেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ আবুল হোসাইন, সহ-সেক্রটারি মোঃ কবির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং উপজেলা সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খান।
এ সময় উপস্থিত ছিলেন ষোলনল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ সুজন চৌধুরী, ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি মোঃ মহিব্বুল্লাহ প্রমুখ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page