
শেখ জায়েদ-মাদারীপুর :
মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর যাত্রী ছাউনিতে সংলগ্ন দারুল হাবিব ক্যাডেট মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে অমানবিকভাবে লাথি মেরে আহত করার অভিযোগ উঠেছে মসজিদের ইমাম কুদ্দুছ হুজুরের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কিছু শিক্ষার্থীকে শিক্ষক কানে ধরে উঠবস করাচ্ছিলেন। ঠিক সেই সময় উপর তলা থেকে নিচে নেমে এসে কুদ্দুছ হুজুর ওই শিশুদের উদ্দেশে এলোপাতাড়ি লাথি মারতে শুরু করেন। পিঠ, কোমর ও মাজার দিকে বেধড়ক লাথির শিকার হয় কয়েকজন ছাত্র।
তাদের মধ্য থেকে সবচেয়ে গুরুতরভাবে আহত হয় দ্বিতীয় শ্রেণির ছাত্র নিয়ামতুল্লাহ (৭)। ঘটনার পর থেকে কোমরের তীব্র ব্যথার কারণে সে বিছানায় পড়ে আছে এবং হাঁটাচলা করতে পারছে না।
শিশুটির মা বলেন, “শিক্ষার নামে এইভাবে বাচ্চাদের লাথি মারা কোন ইসলাম শেখায়? আমি বিচার চাই। আমার সন্তান বিছানায় পড়ে কাঁদছে, আর কুদ্দুছ হুজুর কোনো অনুশোচনা ছাড়াই মাদ্রাসায় ঘুরে বেড়াচ্ছে।”
এলাকাবাসী ও অভিভাবকেরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত ইমামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের বর্বরতা আর চলতে দেওয়া যায় না। প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
মাদ্রাসা কর্তৃপক্ষ এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page