
শেখ জায়েদ-মাদারীপুর :
মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার বেলা একটার দিকে উপজেলার সন্ন্যাসীচর বাসস্ট্যান্ডের চরবাচামারা ব্রীজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে শিবচর উপজেলা পাঁচ্চর রয়েল হাসপাতালে পাঠায়। তবে প্রাথমিকভাবে আহত ব্যক্তিদের নাম জানা যায়নি।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম বলেন, ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী অ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, ও হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনকে নিয়ে আহত ১০ জনকে উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে নেয়। কাভার্ড ভ্যানের সামনের অংশ কেটে চালককে উদ্ধার করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page