
শেখ জায়েদ-মাদারীপুর :
মাদারীপুরের শিবচরে নেশা টাকা না দেওয়ায় চাচা মোঃ আবুল হাওলাদার (৫০)কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুই ভাতিজা জাহিদ হাওলাদার ও নাহিদ হাওলাদারের বিরুদ্ধে। আজ (২৪ জুন) মঙ্গলবার সকালে শিবচর পৌরসভা ৯ নং ওয়ার্ড লগোড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত হলেন শিবচর পৌর এলাকা নলগোড়া গ্রামের আফসার হাওলাদারের ছেলে আবুল হাওলাদার (৫০)। তাকে উন্নত চিকিৎসা জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা চাচা আবুল হাওলাদার কাছে নেশা জন্য টাকা চান ভাতিজা জাহিদ হাওলাদার। কিন্ত চাচা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে কথা কাটাকাটি হয় ভাতিজা সাথে । পরে আজ সকালে বিরোধের জেরে ক্ষিপ্ত হয়ে আবুল হাওলাদার বাড়ি থেকে ভ্যান নিয়ে শিবচর বাজারে যাওয়ার সময় নলগোড়া এলাকায় ভ্যান গতিরোধে করে আবুল হাসানকে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে।
পরে তার চিৎকারে এলাকাবাসী লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দূবৃর্ত্তরা। পরে আহতাবস্থা উদ্বার করে শিবচর ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর ও পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা নেয়া আশ্বাস দেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page