মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা জেলার আর্থ-সামাজিক উন্নয়নে নতুন ফ্রিল্যান্সার সৃষ্টি এবং বিদ্যমান ফ্রিল্যান্সারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “ফ্রিল্যান্সিং ফর ফিউচার” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে জেলা প্রশাসকের কার্যালয়, গাইবান্ধা ও জেলার সাতটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারদের কার্যালয়ের মধ্যে গত ২২ জুন ২০২৫ তারিখে এক দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলার মান্যবর জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব আল মামুন, জেলার সাত উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ এবং জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা।
এই সমঝোতা স্মারক গাইবান্ধা জেলায় ফ্রিল্যান্সিং খাতে একটি নতুন দিগন্তের সূচনা করবে এবং প্রযুক্তিনির্ভর যুবসমাজ গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page