
শেখ জায়েদ-মাদারীপুর :
মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর, বাখরকান্দি এলাকার স্কুলছাত্রী অথৈ মনি (১৬) গত শনিবার সকাল ৯টায় স্কুলে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। ঘটনার চারদিন পার হলেও তার কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছে পরিবার।
নিখোঁজ অথৈ মনি বাখরকান্দি এলাকার জাকির হোসেন ফরাজির মেয়ে। পরিবারের ভাষ্যমতে, শনিবার সকালে প্রতিদিনের মতো সে স্কুলে যায়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
মেয়েটির খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার বাবা-মা। এবিষয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।
কোনো সহৃদয় ব্যক্তি যদি তার সন্ধান পান, তাহলে ০১৭২১-৩১৩৩৫৭ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।
দয়া করে খবরটি শেয়ার করুন, আপনার একটি শেয়ারই হয়তো সন্তানের মুখে হাসি ফিরিয়ে দিতে পারে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page