
ফয়সাল হোসেন-লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলার ২০ নম্বর চর রমণী মোহন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বুড়ির ঘাট এলাকায় মেঘনা নদীর পাড় থেকে এক অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তরুণীটি নির্যাতনের শিকার হয়েছেন।
পুলিশ জানিয়েছে, মরদেহটি শনাক্তের জন্য বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে।
যদি কেউ তরুণীটিকে চিনে থাকেন কিংবা তাঁর কোনো খোঁজ জানেন, অনুগ্রহ করে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page