
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
দীর্ঘ ১৪ বছর পর গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠে শুক্রবার থেকে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু হয়েছে। বিকেল চারটায় বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন, গাইবান্ধা সদর ইউএনও মাহমুদ আল হাসান, ফুলছড়ির ইউএনও জগৎবন্ধু মন্ডল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুজ্জামান প্রমুখ।জেলা প্রশাসন আয়োজিত এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়।
উদ্বোধনী খেলায় গাইবান্ধা সদর উপজেলা দল ১-০ গোলে ফুলছড়ি উপজেলা দলকে হারায়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page