
সুমন খান :
রাজধানীর পল্লবী থানা এলাকার বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ডিবি ওয়ারী বিভাগ। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে দুটি বিদেশী কালো রংয়ের শটগান , একটি সিলভার রংয়ের বিদেশী পিস্তল , দুটি সিলভার রংয়ের ম্যাগাজিন , ৫০ রাউন্ড পিস্তলের তাজা গুলি ও ৩১০ টি শটগানের সীসা গুলি ।
গত বুধবার (১৮ জুন ২০২৫ খ্রি.) পল্লবী থানাধীন ১৪ তলা বস্তির পিছনে কালশী স্টীল ব্রীজের নীচে ময়লার স্তুপ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পল্লবী থানাধীন ১৪ তলা বস্তির পিছনে কালশী স্টীল ব্রীজের নীচে ময়লার স্তুপে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি পড়ে আছে। এমন সংবাদের ডিবির অফিসার ইনচার্জ নজরুল ইসলাম নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করেন ভিত্তিতে রাত ১১:৪৫ ঘটিকায় সেখান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় । ডিবি অফিসার নজরুল ইসলাম বলেন আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page