
তারেক আল আমিন-ভাণ্ডারিয়া প্রতিনিধি :
ভাণ্ডারিয়া পৌরসভার সাত নং ওয়ার্ডের প্রধান দুটি রাস্তা বহুদিন ধরে ভেঙে বিভিন্ন যায়গায় গর্ত হয়ে যাওয়ার ফলে , হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছিল। বিগত ইউএনওর কাছে বহুবার আবেদন করলেও তিনি কর্ণপাত করেননি।
অথচ বর্তমান ইউএনও মহোদয়ের কাছে আবেদন করার মাত্র একদিনের মধ্যেই রাস্তা দুটি সংস্কার করে দিয়েছেন, শুধু সংস্কার করেই ক্ষান্ত হয়নি বরং নিজে পর পর দুই দিন গিয়ে তদারকি করেছেন।
তার এই মানবিক কর্মকান্ডে এলাকার জনগন খুবই খুশি।
এলাকার জনগণের ভাষ্যমতে ভাণ্ডারিয়া উপজেলায় এযাবৎ কাল যত ইউএনও এসেছেন তাদের সকলের চেয়ে বর্তমান ইউএনও স্যার খুবই আন্তরিক, মানবিক এবং কর্মক্ষম।
অল্পদিনের মধ্যেই তিনি ভাণ্ডারিয়া উপজেলা বাসীর মন জয় করেছেন। ভাণ্ডারিয়া উপজেলা বাসী তার উত্তরোত্তর সাফল্য কামনা করছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page