আন্তর্জাতিক ডেস্ক :
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইরান ও ইসরাইলের মধ্যে চলমান দ্বন্দ্ব এক ভয়ংকর মোড় নিয়েছে। গেল রাতে তেহরানের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (IDF) দাবি, উক্ত সেন্ট্রিফিউজ কেন্দ্রটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এর মাধ্যমে ইরান তার পারমাণবিক কার্যক্রমের গতি ও পরিধি বাড়াচ্ছিল।
বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি হামলা কেবল মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা জটিলই করছে না, বরং একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনাও উসকে দিচ্ছে। আন্তর্জাতিক মহল ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page