
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
কাটিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট আব্দুর রশিদ ও তার সহযোগী কর্তৃক মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন পালিত।
গাইবান্ধা সদর উপজেলার ঘগোয়া ইউনিয়নের কাটিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহবুব আলম চৌধুরী এর বিরুদ্ধে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আব্দুর রশিদ ও তার সহযোগী কর্তৃক ১৭ জুন ২০২৫ ইং তারিখে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে ১৮ জুন ২০২৫ ইং বিকালে আনুমানিক ৫ ঘটিকার সময় সচেতন এলাকাবাসী ও যুব সমাজের আয়োজনে কাটিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন কাটিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম চৌধুরী, জুবায়ের রহমান, রুহুল আমিন,মিলন সরকার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page