
নিজস্ব সংবাদদাতা :
পূর্ব মাটিকাটা ফলপট্টি এলাকায় টপিকেল ভিউর দ্বিতীয় তলায় ফ্রাঞ্চ ডেন্টাল কেয়ার এর একটি চেম্বারে একটি কর্মজীবী মেয়েকে যৌন হয়রানির খবর পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে জানা যায়, পাওনা টাকা দেওয়ার নাম করে এক কর্মজীবী মেয়েকে নিজের চেম্বারে ডেকে আনেন। যেহেতু পূর্ব পরিচিত ছিলো এবং তার কাছেই তার দাঁত অনেক আগে বাঁধানো হয়েছিলো, তাই তার দাঁত চেকআপ করানোর কথা বলে চেম্বারে নিয়ে চেকআপের নামে অসংলগ্ন আচরণ শুরু করে। জোরপূর্বক যৌন হয়রানি চেষ্টা করে।
মেয়েটি বের হয়ে যেতে চাইলে জোর করে পিছন থেকে ধরে রাখে । চিৎকার করে মেয়েটি অক্ষত অবস্থায় বের হতে সক্ষম হয় এবং লোকজন জড়ো হয় । পরবর্তিতে অভিযুক্ত টেকনলজিষ্টকে ভাষানটেক থানায় নিয়ে যাওয়া হয়।
এ সকল ডাক্তারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ভুক্তভোগী এবং তিনি প্রকৃত ডাক্তার কিনা এগুলোও যাচাই করে দেখা উচিত বলে মনে করে এলাকাবাসী।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page