
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
শেরপুর জেলার নবাগত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ বাহাউদ্দিন আহমেদ মহোদয়ের সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
সাক্ষাৎকালে জেলা পুলিশের মামলার তদন্তে ত্বরান্বিত ও বিচার বিভাগের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।
এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব শাহ শিবলী সাদিক-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিজ্ঞ বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page