
শরিফুল ইসলাম-কালিহাতী, টাঙ্গাইল :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ৮নং পাইকড়া ইউনিয়নের জনগণের মাঝে পৌছে দেওয়ার লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দিনব্যাপী ৮নং পাইকড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনের এমপি প্রার্থী বেনজির আহমেদ টিটো।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ নজরুল ইসলাম শোভা,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ সভাপতি মোঃ মজনু মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল,মহিলাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম খান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page