
আন্তর্জাতিক ডেস্ক :
ইসরাইলের বিরুদ্ধে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক সেনা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন । সেনা কর্মকর্তা জানান, এই হামলা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই করা হবে। তেল আবিবের ভূখণ্ডে শত শত ক্ষেপণাস্ত্র আছড়ে পড়বে বলে হুঁশিয়ারি দেন।
সোমবার (১৬ জুন) রাতে ইরানের একটি রাষ্ট্রীয় টেলিভিশনে বোমা হামলার পর তেল আবিবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এখনও তেল আবিবের আকাশে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গণমাধ্যমটি বলছে, ওই হামলার পর এবার আরও ভয়াবহ ও ব্যাপক হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
দেশটির সশস্ত্র বাহিনীর জেষ্ঠ্য কমান্ডার কিওমারস হায়দারি বলেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলে আরও কঠোর হমালা চালানো হবে।
তাদের ওপর ড্রোনের শত শত ঢেউ আছড়ে পড়বে। ইরানের রেভল্যুশনারি গার্ড বলেছে, অল্প সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্রের নতুন ঢেউ তেল আবিবের ওপর আছড়ে পড়বে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page