
মোঃ মাসুদুর রহমান-নড়াইল :
নড়াইলে লোহাগড়ায় বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে ও অভিমানে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। শ্রীবর্ণা সাহা বয়স ১৫ বছর নামে এক স্কুল ছাত্রীর নিহত সে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন, ১৫ই জুন রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে লোহাগড়া পৌর শহর সরকার পাড়া এলাকায় নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায় শ্রীবর্ণা সাহা তার বাবা গৌতম কুমার সাহার কাছে মোবাইল ফোন চায়, গান শোনার জন্য কিন্তু বাবা ফোন দিতে অস্বীকৃতি জানায়, এতে অভিমান করে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পরিবারের লোকজন অনেক অপেক্ষার পরে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করে। শ্রীবর্ণার মৃত্যুর খবরে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমেছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ঘটনাটা খুব দুঃখজনক মরদেহ আইনি প্রক্রিয়ার শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page