
আকতারুজ্জামান-তানোর, রাজশাহী :
রাজশাহীর তানোরে কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত হয়ে উঠেছে কামারপট্টি। গোল্লাপাড়া, চাপড়া বাজারসহ বিভিন্ন হাটে টুংটাং শব্দে মুখর কামারদের দোকানগুলো। ছুরি, চাপাতি, দা, বটি, হাসুয়া তৈরি ও পুরনোগুলো শান দিতে আসছেন ক্রেতারা।কামার উজ্জ্বল কর্মকার জানান, আধুনিকতার কারণে অনেকেই পেশা ছেড়ে দিলেও তিনি ও তার ভাই এখনো বাপ-দাদার পেশায় আছেন। তবে এ বছর বিক্রি কিছুটা কম।
মানুষ পুরনো যন্ত্রপাতি ধার করাচ্ছেন বেশি।শরিফুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, ঈদের আগে শান দিতে দাম বেশি চাওয়া হয়, তবু কাজের চাপে সময়মতো পাওয়া যায় না। দা-ছুরি শান দিতে এখন ৪০-৫০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে, যেখানে অন্য সময় ৩০ টাকাতেই সম্ভব।ব্যবসায়ীরা জানান, লোহা ও কয়লার দাম বাড়ায় তৈরি পণ্যের দামও বেড়েছে।
ঈদ মৌসুমে অতিরিক্ত শ্রমিক নিয়োগ দিতে হয়। বছরের অন্য সময় কাজ কম থাকলেও এখন দিনে-রাতে চলছে কাজের ধুম।
তানোরের কামারপট্টিগুলো এখন কোরবানির প্রস্তুতিতে প্রাণচাঞ্চল্যে ভরপুর।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page