পরাশর মুখার্জী রিপন-আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের সুখ্যাত মোল্লা পরিবারের মৃত আজগর আলী মোল্লার ছেলে আবুল হোসেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন উপজেলা কমান্ডার ও খাজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। স্ট্রোকে আক্রান্ত হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি গত রবিবার বিকাল ৩.৩০ টার দিকে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)।
মৃতকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃতান্তে তিনি স্ত্রী, ১ কন্যা ও ৩ পুত্র সন্তান রেখে যান।
সোমবার বাদ জোহর গদাইপুর গ্রামে পারিবারিক কবরস্থানের পাশে চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন। সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন সরকারি প্রতিনিধি হিসাবে উপস্থিত থেকে কপিনে পুস্প মাল্য অর্পন করেন।
এসময় সাবেক উপজেলা কমান্ডার আঃ হান্নান, বীর মুক্তিযোদ্ধা এবাদুল মোল্যা, আঃ মান্নান, কামরুজ্জামান ও আঃ রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। জানাযা নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page