পরাশর মুখার্জি রিপন-আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১৮ মাস পরে সিজারিয়ান অপারেশন (ওটি) চালু হয়েছে।
এ ব্যবস্থা চালু হওয়ায় আনন্দিত স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে সিজারিয়ান পুনরায় উদ্বোধন করা হয়। এখন থেকে প্রতি সপ্তাহে এক দিন সিজারিয়ান করা হবে।এর আগে সর্বশেষ ডাঃ মোহাম্মদ মিজানুল হকের সময় সিজারিয়ান অপারেশন চালু ছিলো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম জানান দিত্বীয় বার সিজারিয়ান অপারেশন এর মাধ্যমে নতুন যাত্রা শুরু হলো।
যা আমার কাছে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তার বাস্তবায়ন করতে পেরে অনেক ভাল লাগছে যা ভাষায় প্রকাশ করার নয়।পুনরায় সিজারিয়ান অপারেশন চালু হওয়ায় সেবাভোগীরা সন্তোষ্টী প্রকাশ করেছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page