ইনছান আলী-ঝিনাইদহ :
ঝিনাইদহে জোহান ড্রিম ভ্যালি পার্ক অডিটোরিয়ামে আয়োজিত ২৪ জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের নিয়ে স্মৃতিচারণ ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মাননীয় অ্যাটর্নী জেনারেল মো: আসাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি সংগ্রামী সভাপতি জননেতা এ্যাডঃ এম.এ মজিদ,জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আলী আযম, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন,ইসলামী আন্দোলনের জেলা সভাপতি এইচএম মোমতাজুল করীম,জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সদর হাসপাতালের কনসালটেন্ট ডা. মনিরুল ইসলাম সহ এছাড়া অনুষ্ঠানে ঝিনাইদহে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ও অংশগ্রহণকারী রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন,সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় রিফাত রশিদ।
ও
সঞ্চালনা করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ শাখার সদস্য সচিব সাইদুর রহমান।
আয়োজনে : ঝিনাইদহ জুলাই-২৪ যোদ্ধা পরিবার।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page