ধামইরহাট প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে ড্রাম ট্রাকের ধাক্কায় অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়রা ঘাতক ট্রাকসহ চালককে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করেছেন।
থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৩ জুন) সকাল ১১ টার সময় বিহারীনগর গ্রামের মৃত হবিবর রহমান চৌধুরীর ছেলে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুর রশিদ চৌধুরী বাই সাইকেল যোগে বাড়ী থেকে ধান ক্ষেত দেখার উদ্দেশ্যে রওনা দিলে ধামইরহাট-নজিপুর আঞ্চলিক মহাসড়কের ধানতাড়া মোড়ে পৌছলে দ্রুতগামী বালুবাহি একটি ড্রাম ট্রাক ধাক্কা দেয় এতে সে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই সেনা কর্মকর্তার মৃত্যু হয়। স্থানীয়রা ধাওয়া করে ঘাতক চালক ও ট্রাকটি আটক করে থানা পুলিশ হেফাজতে দেয়।
ধামইরহাট থানার ওসি মো. আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘চালক ও ট্রাকটি থানা হেফাজতে রয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ নিহতের নিকটাত্নীয় ও প্রধান শিক্ষক আব্দুল বারী পলাশ জানান, তার পরিবারে স্ত্রী সহ দুই ছেলে রয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page