
নাজমুল আহসান-শ্রীপুর প্রতিনিধি :
শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২ জুন সোমবার বেলা ৪টায় শ্রীপুর মার্কাস মসজিদ হল রুমে, উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস এম রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির ১নং যুগ্ম আহবায়ক ডাঃ অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মীরধা ও পৌর বিএনপির সাবেক সহ সভাপতি বিল্লাল হোসেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শাহজাহান ফকির, সাবেক সভাপতি ও ছাত্রনেতা সাবেক ভিপি আব্দুল মোতালেব, সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া, গাজীপুর জেলা বিএনপি নেতা হুমায়ুন কবির সরকার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাখাওয়াৎ হোসেন সবুজ, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল মুনসুর মন্ডল,জেলা বিএনপি নেতা নাহীন আহমেদ মমতাজী,শ্রীপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন বেপারী, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সাইফুল হক মোল্লা, সাবেক সহ-সভাপতি আবুল হোসেন প্রধান, জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবু কালাম প্রধান' বিএনপি নেতা আহসান কবির, তেলিহাটি ইউনিয়ন বিএনপি নেতা শাহজাহান মোড়ল, প্রমুখ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page