আকতারুজ্জামান-তানোর, রাজশাহী :
রাজশাহীর তানোরে ছাত্র শিবির রাজশাহী জেলা পশ্চিম শাখার উদ্যোগে স্কুলের সাধারণ ছাত্রদের মাঝে বিনামূল্যে কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। জানা গেছে, ১ জুন রোববার উপজেলার সরনজাই উচ্চ বিদ্যালয় চত্ত্বরে ছাত্র শিবির রাজশাহী জেলা পশ্চিম শাখার উদ্যোগে আয়োজিত কোরআন শরিফ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি রাজশাহী জেলা পশ্চিম ইলিয়াস উদ্দিন,রাজশাহী জেলা পশ্চিম অফিস সম্পাদক আব্দুল মুমিন ও বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন তানোর শাখা সভাপতি কাজী আফজাল হোসেনপ্রমুখ।এছাড়াও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। এদিন ২২০ জন ছাত্রের মাঝে বিনামুল্যে কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page