
শরিফুল ইসলাম-টাঙ্গাইল :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালিহাতীতে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বৃক্ষ রোপণের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১ জুন ২০২৫, রবিবার, কালিহাতী পৌর বিএনপির উদ্যোগে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় কালিহাতী বাসস্ট্যান্ডের হাসান সিদ্দিকী চেয়ারম্যান প্লাজা চত্বর কালিহাতী বাসস্ট্যান্ড। অনুষ্ঠানে কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মো: শহিদুর রহমান সিদ্দিকী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ জননেতা বেনজীর আহমেদ টিটো। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সহ-সভাপতি মজনু মিয়া,সঞ্চালনা করেন পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তৌহিদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা,প্রবাসী কল্যান সম্পাদক মো: ইদ্রিস আলী,ছাত্র বিষয়ক সম্পাদক উপজেলা বিএনপির লুৎফর রহমান লেলিন,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক বকুল মিয়া, পৌর যুবদলের আহবায়ক জনী রহমান,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি,কালিহাতী পৌর যুবদল নেতা ও টাঙ্গাইল জেলা জেটেবয়ের যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার:শহিদুল ইসলাম খোকন প্রমুখ।
এই কর্মসূচির আওতায় সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশের জন্য অবদানের কথা স্মরণ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা সম্পাদকঃ ইঞ্জিঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page