
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২৯ মে বুধবার দুপুর ১২ টায় গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক লক্ষ টাকা করে এফডিআর এর ১৮৮ জন আহতদের মাঝে এই সহায়তা তুলে দেন গাইবান্ধার জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ। এসময় উপস্থিত ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন জুলাই আন্দোলনে আহত সি ক্যাটাগরির ১৮৮ জনের মাঝে এক লাখ টাকা করে মোট ১ কোটি ৮৮ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page