
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের উদ্যোগে ও কেন্দ্রীয় পরিষদের নির্দেশে গাইবান্ধা নাট্য সংস্থার মঞ্চে কালো ব্যাচ ধারণ করে অর্ধ দিবস কর্ম বিরত পালন করেন তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ। বক্তারা বলেন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও অর্থমন্ত্রণালয় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের অবগত করছেন, আসন্ন পবিত্র ঈদুল আযহার পূর্বে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করলে সমগ্র বাংলাদেশের এমপিও ভুক্ত কর্মচারীরা কর্মবিরতি সহ কঠোর আন্দোলন গড়ে তুলবে।
সভাপতি মোহাম্মদ সুলভ মিয়া খাজা বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ এই আন্দোলন এগিয়ে নেওয়ার জন্য আগামী কর্মসূচি কঠোর হবে বলে জানায়।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page