
বদিউজ্জামান-জলঢাকা (নীলফামারি) :
জৈষ্ঠ্যের তাপ দাহ বোরো ধান সংগ্রহে ব্যাস্ত সময় পার করতেছে নীলফামারীর ধান চাষিরা। টানা বৃষ্টির পর রোদের দেখা মিললে ধান কাটা ও সংগ্রহে ব্যাস্ত এ জেলার চাষিরা।
চলতি বোরোধানের ফলন ভালো হওয়ায় ধান চাষিদের মনে জেগেছে আশার আলো।অধিকমাত্রা রোদের তাপ থাকায় কষ্টকর হচ্ছে ধান কাটা মাড়াই সংগ্রহে।সদরের চাপড়া ইউনিয়নের ধান চাষি চলতি মৌসমে এগারো( ১১) বিঘা জমিতে তিস্তা সেচ প্রকল্পের পানি দিয়ে হাইব্রিড জাতের বোরো ধান রোপন করেছিল, সেচ সঠিকভাবে ও কৃষিকর্মকর্তাদের সহায়তা তাহার প্রতি বিঘায় ৩০ মন এর অধিক ধান পেয়েছে।
এছাড়া পাশ্ববর্তী সংগলশী ইউনিয়নের ধান চাষি জাহানুর ইসলাম জানান যে তার জমিতে চিকন ও মোটা ধান চাষাবাদ হয়েছে, তবে চিকন ধানের চেয়ে মোটা বা হাইব্রিড ধানের ফলন বেশি পেয়েছে।
জেলার বিভিন্ন গ্রামগঞ্জের রাস্তাঘাট ধান মাড়াই,ধান শুকানো ও খড় শুকনোর জর্জরিত হয়েছে। চলতি বোরো মৌসুমের বিষয় নিয়ে নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: আতিক আহমেদ বলেন ২৩৭৪৬ হেক্টর জমিতে বোরোধান চাষাবাদ করা হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page