শরিফুল ইসলাম-টাঙ্গাইল :
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় টাঙ্গাইলের কালিহাতীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আশেক পারভেজ।
আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন।
এসময় কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুন নাঈম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশিক্ষণ অফিসার দুলাল উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা শহিদুল ইসলাম ও উপ-সহকারী কৃষি অফিসার মোঃ রবিউল আলম।
আয়োজিত কর্মসূচিতে পুষ্টি, টেকসই কৃষি, উদ্যোক্তা উন্নয়ন এবং গ্রামীণ এলাকার আর্থ-সামাজিক অগ্রগতিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুল ফেরদৌস সহ স্থানীয় কৃষক প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংগঠনের সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page