রেবেকা সুলতানার টাকা আত্মসাৎ করে পলাতক আছেন, মোঃ নিজাম উদ্দিন ও মোঃ ফয়েজ নামের প্রতারকদয়-
রিপন আহমেদ, সিনিয়র রিপোর্টার,ঢাকা।
মোঃ নিজামুদ্দিন এবং তার ছেলে মোঃ ফয়েজ পিতা মোঃ নিজামুদ্দিন নামের প্রতারকদয় ২০০৯ সালে, রেবেকা সুলতানা নামের একজন অসহায় গৃহিনীর কাছ থেকে ধার স্বরূপ ১৫০০০০ ( এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ) নেন।
প্রতারকদয় এই টাকা নেওয়ার পর থেকেই নানা রকম তাল বাহানা করতে শুরু করেন।
বেশ কয়েকবার সালিশ করা হলেও তিনি তালবাহানা করেন, তার নিজস্ব লোকজন দিয়ে হুমকি ধামকি দিয়েছেন বহুবার।
বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পালায় থাকেন, যখন ভুক্তভোগী তার দেখা পাই যে কোন উপায়ে সে কৌশল খাটিয়ে আবার তালবাহানা শুরু করে।
তার নিজস্ব আত্মীয়-স্বজনও তার সম্পর্কে বলে সে অনেকের টাকায় এভাবে আত্মসাৎ করেছে।
এই ব্যাপারে কাফরুল থানায় একটি অভিযোগ দায়ের করা আছে। প্রতারকদয় চতুর প্রকৃতির মানুষ। তাই অবিলম্বে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগী রেবেকা সুলতানা।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page