বুড়িচং কুমিল্লা প্রতিনিধি :
বুড়িচংয়ে মৎস্য চাষিদের নিয়ে আধুনিক মাছ চাষে পানি ও খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১ মে বুধবার সকাল ১১ টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ২০ জন মৎস্য চাষি নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বুড়িচং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রুত গোস্বামীর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক বিশ্বজিৎ বৈরাগী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।
প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্যে রাখেন আবদুল কাদের মেম্বার,আবদুল মজিদ, লুৎফুর রহমান পুলিশ, ইউনুস মিয়া,রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় বুড়িচং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে কর্মকর্তাগণ পয়াত বিল নার্সারি এবং গুলশা প্রদর্শনী পরিদর্শন করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page