পরাশর মুখার্জি রিপন :
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ১নং ওয়ার্ডে (শ্রীউলা গ্রামে) সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন সার্চ কমিটির উদ্যোগে সদস্য নবায়ন অনুষ্ঠিত হয়। শ্রীউলা শহীদ জিয়া পার্ক ও শ্রীউলা সরকারি প্রাইমারী স্কুল মাঠে সদস্য নবায়ন কার্যক্রম পরিচালনা করা হয়।
সার্চ কমিটির সদস্য মো. রফিকুজ্জামান ছোট্রুর সভাপতিত্বে কমিটির সদস্য এড. মো. নুরুল আমিন, এড. এবিএম সেলিম, এসএম মফিজুল ইসলাম, মাগফুর রহমান বুলু, আব্দুল্লাহ আল মামুন, মো. আতাউল্লাহ চৌধূরী, মো. মফিজুল ইসলাম ও মো. আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা বিএনপির বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রীউলা ইউনিয়ন সার্চ কমিটি ৯টি ওয়ার্ড কমিটির সদস্য নবায়ন সফলভাবে এ কাজ পরিচালনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page