
স্টাফ রিপোর্টার :
অবৈধভাবে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ওয়ারী-১, হোল্ডিং নম্বর ৬২/৫৮ যাহার খতিয়ান নম্বর ১২৩০৪, দাগ নাম্বার ২১৮২১, ২১৮৩১, ২১৮৩২ এর ভিতর,.০০৬৯ শতাংশ যার প্রকৃত মালিক মোঃ মনির হোসেন। তফসিলভুক্ত জমিটি দখল করে রেখেছে মোঃ আলী কেলে নামের একজন প্রতারক।
যার নামে এলাকায় চাঁদাবাজি অন্য জমি দখল এমনকি জুলাই আগস্ট এ ছাত্র আন্দোলনের গণহত্যার সাথে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। ভুক্তভোগীর যাবতীয় কাগজপত্রের খাজনা,খারিজ মিউটেশন থাকার পরও জমিতে যেতে পারেন না। এই ব্যাপারে গেন্ডারিয়া থানায় অভিযোগ করা হয়েছে।
দ্রুত দখলদারকারীকে আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন ভুক্তভোগী এবং মোঃ মনির হোসেন যেন নির্বিঘ্নে উনার জমিতে যেতে পারে সেই ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সহযোগিতা কামনা করে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page