জহুরুল ইসলাম জপি-শেরপুর :
শেরপুর নালিতাবাড়ীতে অন্যের জমিতে মজুরিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান, খবির উদ্দিন (৪৫) নামে এক কৃষিশ্রমিক। এসময় আহত হয়েছেন শফিকুল (২০) নামে আরও এক কৃষিশ্রমিক।
স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, উওর কাপাশিয়া গ্রামের কৃষিশ্রমিক খবির উদ্দিন, ও শফিকুল সহ, কয়েকজন মিলে আন্ধারুপাড়া গ্রামে জনৈক কৃষক সারোয়ার হোসেন এর বোরোধান কাটছিলেন। পড়ন্ত বিকেলে বজ্রসহ বৃষ্টি শুরু হলে আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে বজ্রপাতে কৃষিশ্রমিক খবির উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। আহত হন সঙ্গে থাকা অপর কৃষিশ্রমিক শফিকুল। পরে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক খবির উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাহাদ রহমান, বিষয়টি নিশ্চিত করেছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page