বদিউজ্জামান, জলঢাকা নিলফামারী
নীলফামারীর জলঢাকায় অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করেছে জলঢাকা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের নেতাকর্মীরা। মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশিবিরের নেতাকর্মীরাও অংশ নেয়।
শনিবার (১০ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে শহরের থানা মোড় থেকে একটি আনন্দ মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করে জিরো পয়েন্ট মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এ সময় মিষ্টি বিতরণ করেন সমাবেশে আসা নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে নীলফামারী জেলা শিবিরের সভাপতি মোঃ তাজামুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টির মোহাইমিনুর রহমান সানা, শরিফুজ্জামান শরিফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নিশান, সাব্বির আহমেদ, জলঢাকা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রিংকু, আব্দুল হাকিম সাবু, হযরত আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া বাংলাদেশের জন্য বড় বিজয়। আগামীতে কোনো ফ্যাসিবাদ শক্তি যাতে দেশে অস্থিতিশীল পরিবেশ না করতে পারে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে।
আওয়ামী লীগের বিগত দিনের বিভিন্ন কার্যক্রমকে সমালোচনা করে তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ করার পাঁয়তারা করলে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page