
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় নিহত- ১
ক্রাইম রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার(২৯ এপ্রিল)বিকেল সাড়ে ৪টার দিকে ষোলঘর বাস স্ট্যান্ডের ওভার ব্রীজের সামনে দুর্ঘটনাটি ঘটে।নিহত ব্যক্তির নাম জানাতে পারেনি পুলিশ।
হাঁসাড়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,আজ মঙ্গলবার বিকেলে ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন।এ সময় ঢাকাগামী নিজাম পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। ঘাতক নিজাম পরিবহনের বাসটি আটক করা হয়েছে।বাস ও মরদেহ বর্তমানে হাঁসাড়া হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page