
মুন্সীগঞ্জে সিরাজদিখান থানার নাকের ডগায় মাদকের জমজমাট হাট
ক্রাইম রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারের মাছ বাজার একালায় ও থানা সংলগ্ন সন্তোষপাড়া বালু মাঠে দীর্ঘদিন যাবত গাঁজা, ইয়াবা ট্যাবলেট,হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদক দিবানিশি বিক্রি করে আসছে অভিযোগ স্থানীয়দের।
সন্তোষপাড়া বালু মাঠে মিজান ২৫ আয়নাল ৫০ বাজারের মাছ বাজার এলাকায় ফরহাদ ৩৬ রাশেল ২৫,আলী৩০,হাবু ৩৫ সহ এদের রয়েছে ১০/১৫ জনের সিন্ডিকেট।
স্থানীয়রা জানান,দীর্ঘদিন যাবত এসব সিন্ডিকেট এলাকায় বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে একজন প্রধান রয়েছে সে এখন এক রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা।আমাদের মাথায় আসেনা থানার সামনে কিভাবে এ মাদক বিক্রি করে।
নাম প্রকাশে অনিচ্ছুক সিরাজদিখান বাজার মাছ ব্যবসয়ী জানান,পুলিশ সব সময়ই আসতে দেখি কিন্তু এদের ধরতে দেখিনা।
এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান,আমার জানামতে এখানে কোন মাদকের স্পট নেই।এরকম কোন তথ্য পেলে আমি ধরে চালান দিব।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page