
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেছে স্কুল শিক্ষার্থীর
ক্রাইম রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলায় পুকুরে মাছ ধরার জন্য গাছের ডাল ফেলতে গিয়ে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর প্রাণ গেছে।এসময় আহত হন আরও ৩ জন।আজ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার আউটশাহী ইউনিয়নের তস্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আবির দেওয়ান(১৪)তস্তিপুর গ্রামের আলমগীর দেওয়ানের ছেলে ও বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর
ছাত্র।আহতরা হলেন-একই বাড়ির মো:রতন দেওয়ান(৩৮), আল-আমিন দেওয়ান(৩৫) ও মোহন মোল্লা(৪০)।তাদেরকে
টংঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।স্থানীয়রা জানান, দুপুর ২ টার দিকে নিহত ও আহতরা মিলে বাড়ির সামনের পুকুরে গাছের ডালা কেটে মাছ ধরার জন্য পুকুরে ফেলছিল।এ সময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে আবির দেওয়ান(১৪) বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় এবং বাকিরা আহত হন।
টংঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি)মহিদুল ইসলাম
বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে খোঁজখবর নেয়া হচ্ছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page