
নরসিংদীর রায়পুরায় সিএনজিচালিত ও বিদ্যুৎচালিত অটোরিকশা থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে রায়পুরা উপজেলা প্রশাসন। চাঁদা উত্তোলন বন্ধের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
এছাড়া ঈদ যাত্রায় সড়কের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে রায়পুরা পৌর শহরের শ্রীরামপুর এলাকায় নিয়মবহির্ভূতভাবে গড়ে উঠা সিএনজিচালিত অটো স্ট্যান্ড সরিয়ে দেয় উপজেলা প্রশাসন।
শুক্রবার ২৮ মার্চ দুপুর থেকে শুরু করে বিকেল পর্যন্ত উপজেলার শ্রীরামপুর রেলগেইট, শ্রীরামপুর বাজার, রায়পুরা বাজার ও পান্থশালা ফেরিঘাট এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে রায়পুরা থানার পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page