
১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এই ১৯ দেশের মিশন প্রধানদের একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং করবে নির্বাচন কমিশন।
সোমবার ১৭ মার্চ বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই ১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসবে ইসি।
ইসি জানায়, ১৭ মার্চ বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে ১৯টি দেশের ঢাকাস্থ মিশন প্রধানদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সাত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page