
চট্টগ্রামের টেরিবাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে আগুন নির্বাপণে এখনো ছয়টি ইউনিট কাজ করছে।
রোববার ১৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেরুবাজারের খাজা মার্কেটের দ্বিতীয় তলার কাপড়ের দোকান থেকে আগুনে সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক ঢাকা পোস্টকে বলেন, ৭টা ৩৫ মিনিটে আগুনের খবর আসে। এরপর নন্দনকানন, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page