
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শশুর বাড়ি বেড়াতে এসে লাশ হলো জামাতা
ক্রাইম রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শশুর বাড়ি বেড়াতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন জামাই সেন্টু ঘোষ (৪০)।এতে আহত হয়েছে বন্ধু প্রসেনজিৎ ঘোষ (৩২)।শনিবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সিরাজদিখান -ইছাপুরা সড়কের লালবাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেন্টু ঘোষ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কইড়াইল ইউনিয়নের কইড়াইল গ্রামের সুভাষ ঘোষের ছেলে এবং সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের রঞ্জিত ঘোষের মেয়ের জামাই।অপর আহত প্রসেনজিতের বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার রুহিতপুর গ্রামে।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহেদ আল মামুন বলেন,সেন্টু ঘোষ ও তার বন্ধু প্রসেনজিৎ ঘোষ মোটরসাইকেল যোগে সিরাজদিখান থেকে ইছাপুরা যাওয়ার পথে লালবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটো রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেন্টু ঘোষকে মৃত ঘোষণা করে এবং তার বন্ধু প্রসেনজিৎ ঘোষকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করে।নিহত পরিবারের কোনো অভিযোগ করেনি তাই হাসপাতাল থেকেই নিহতের মরদেহ তাদের বাড়িতে নিয়ে গেছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page