
বুড়িচংয়ে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।
"তোমার আমার বাংলাদেশে ভোট দিবো মিলে মিশে "
এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে ২মার্চ রোববার ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাচন অফিসার মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক, উপজেলা প্রকৌশলী আলিফ আহমদ অক্ষর, বিআরডিবি অফিসার রাসেল সারওয়ার, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page