
মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ীর বেতকা ইউনিয়নে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত
মোঃ সুমন হোসেন,ক্রাইম রিপোর্টারঃ
উৎসব মুখর পরিবেশে রিক- পিকেএসএফ এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী বেতকা ইউনিয়নে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারী বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি মাঠে দিন ব্যাপী টংঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)এর সহযোগিতায় এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক)এর বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচি ভূক্ত বেতকা ইউনিয়নের শিক্ষা সহায়তা কেন্দ্রের ছাত্র-ছাত্রী, কিশোর-কিশোরী,যুব এবং প্রবীণদের সমন্বয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রিক মুন্সীগঞ্জ এরিয়া ম্যানেজার মো:মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিকের মুন্সীগঞ্জ জোনাল ম্যানেজার মো: তৌহিদুজ্জামান,বিশেষ অতিথি ও বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন মামুন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান, আবদুল্লাপুর শাখার ব্যবস্থাপক এইচ এম কামরুজ্জামান সমৃদ্ধি কর্মসূিচর কমর্র্কতাবৃন্দ, শিক্ষক,সমৃদ্ধি সাস্থ্য পরিদর্শক প্রবীণ জীবনমান উন্নয়ন কার্যক্রমের ইউনিয়ন সদস্য বৃন্দ সহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে অংশ নেয় কোমলমতি শিক্ষার্থীরা এর মধ্যে উল্লেখ যোগ্য ছিল মোরগের লড়াই, একশ ও পঞ্চাশ মিটার দৌড় , মেয়েদের বালিশ খেলা,দড়ি লাফানো উল্লেখ যোগ্য।এছাড়া মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্টানে অংশ গ্রহন করে শিশু শিক্ষার্থীবৃন্দ যা অনুষ্টানকে আরো প্রানচাঞ্চল্য করে তোলে।অনুষ্টান শেষে অতিথিবৃন্দ বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরন করেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page