
রাজধানীর মিরপুরে নয় রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। তার নাম মো. ফারুক ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে রাইনখোলা কমার্স কলেজের বিপরীত পাশ থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।
মিরপুর মডেল থানা পুলিশের বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিরপুরের রাইনখোলা কমার্স কলেজের বিপরীত পাশে অপরাধ সংঘটনের উদ্দেশে ফারুক অস্ত্র-গুলিসহ অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করে মিরপুর মডেল থানার একটি চৌকস দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় ফারুককে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার হেফাজত হতে ডেস্কটপের একটি বাক্সের ভেতর থেকে নয় রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একটি নাইন এমএম বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
তালেবুর রহমান বলেন, গত ১৩ ফেব্রুয়ারি মিরপুর-২ থেকে ৩০ রাউন্ড গুলিসহ রুবেল ও সাকিব নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page