
রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ১৭ফেব্রুয়ারি ডিএসসিসির আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদা খানমের নেতৃত্বে অফিসার্স ক্লাব এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র রাসেল রহমান জানান, অভিযানে ঢাকা মেডিকেল কলেজের সামনে ও অফিসার্স ক্লাব সংলগ্ন রাস্তায় অবৈধভাবে স্থাপিত দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করা হয়।অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতা দেন।
তিনি বলেন,পবিত্র রমজান মাসকে সামনে রেখে নাগরিকদের চলাচল নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।। বার্তা-সম্পাদকঃ আবু নাছের
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৬You cannot copy content of this page